এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে পাসের হার ৮৮ দশমিক দুই নয় শতাংশ।
গত বছরের তুলনায় এবার পাসের হার এক দশমিক দুই পাঁচ শতাংশ বেড়েছে। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭০ শতাংশ, সিলেটে ৮৪ দশমিক ৭৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৯০ দশমিক ৪৪ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮৯ দশমিক ৫৯ শতাংশ, কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ১১ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৮৮ দশমিক ২২ শতাংশ। সারাদেশে জিপিএ পাঁচ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭ শ ৩৪ টি। এবারের পরীক্ষায় ৮টি সাধারণ বোর্ডসহ ১০টি বোর্ডে ৩ হাজার ১৪৩ টি কেন্দ্রে অংশ নিয়েছিল ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারও পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে।

0 Comment "এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে পাসের হার ৮৮ দশমিক দুই নয় শতাংশ।"
Post a Comment