এই ভক্তরা জেনে খুশি হবেন, খোদ কেট উইন্সলেট তাদের পক্ষে! সম্প্রতি উইন্সলেট এসেছিলেন জিমি কিমেলের অনুষ্ঠানে। সেখানেও উঠল প্রশ্নটা। তাতে রোজের ভূমিকায় অভিনয় করা এই অস্কারজয়ী বললেন, ‘আমিও একমত। আমারও মনে হয়, ওই ভাসমান দরজায় ওরও জায়গা হয়ে যেত।’
পরিচালক জেমস ক্যামেরন অবশ্য বেশ কয়েকবারই ব্যাখ্যা দিয়ে বলেছেন, প্রশ্নটা জায়গার ছিল না। প্রশ্নটা ছিল, দুজনের ভার সহ্য করে নিয়ে কাঠের খণ্ডটি ভেসে থাকতে পারত কি না। ক্যামেরন অবশ্য আসল সত্যিটা বলেননি। জ্যাক ডুবেছে বলেই তো ক্ল্যাসিক হয়ে উঠেছে টাইটানিক-এর গল্প! আইএএনএস।
0 Comment "বেঁচে যেতে পারত জ্যাকও!"
Post a Comment