সনম রে
ছোট এক শহরে থাকে আকাশ আর শ্রুতি। শৈশবে দুজন একসঙ্গে বড় হলেও উন্নত জীবনের আশায় আকাশ যায় বড় এক শহরে। ভালো চাকরি, উন্নত জীবনযাপন করলেও আকাশের শুধু মনে হয় কি যেন নেই। এক সময় উত্তর খুঁজতে চলে আসে শৈশবের সেই ছোট শহরে। সেখানে ফিরে শ্রুতিকে পেলেও ভালোবাসার খোঁজ কি সত্যিই পায় আকাশ? দিব্য খোসলা কুমার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পুলকিত সম্রাট, ইয়ামি গৌতম।
ডেডপুল
যুক্তরাষ্ট্রের বিশেষ এক বাহিনীর সাবেক সদস্য ওয়েড উইলসন। জীবনের শেষ দিনগুলো গুনছে ক্যান্সারে আক্রান্ত ওয়েড। বাঁচার শেষ চেষ্টা হিসেবে এক গবেষণায় অংশ নেয় সে। চিকিৎসা শেষে ওয়েড আবিষ্কার করে বিশেষ এক শক্তি অর্জন করেছে, যা তাকে যেকোনো আঘাত থেকে দ্রুত সারিয়ে তুলতে পারে। নিজের বান্ধবীকে শত্রুদের হাত থেকে বাঁচাতে সুপারহিরো হয় ওয়েড। টিম মিলার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস ও টি জে মিলার।
0 Comment "এ সপ্তাহের ছবি"
Post a Comment